সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার 

কালিয়াকৈরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার 

 

কালিয়াকৈর,প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার র্পূব চান্দরা কাঠালতলা এলাকায় বৃহস্পতিবার দুপুরে সাইজুদ্দিন এর ভাড়া বাড়ি থেকে সজনী আক্তার(১৩) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই বাড়িতে বড় বোন ও বোন জামাইয়ের সাথে একই বাসায় ভাড়া থাকতেন। নিহত কিশোরী হলেন, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারায়নদিয়া এলাকার মৃত-আবুবক্কর মিয়ার ছোট মেয়ে।

স্হানীয় ও পুলিশ সূত্র জানাগেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে ওই কিশোরীর বোন ও বোন জামাই কাজে চলে গেলে সকাল থেকে দুপুরের মধ্যে যে কোন সময় ওই কিশোরী ঘরের ফ্যানের সাথে গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করে। এদিকে দুপুরে নিহতের বোন ও বোন জামাই কর্মস্হল থেকে দুপুরের খাবারের জন্য বাসায় এসে দেখে রুমের সামনে ভিতর থেকে তালা দেয়া। এ সময় অনেক ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে রুমের দরজার তালা ভেঙ্গে দেখে ফ্যানের সাথে ওই কিশোরীর ঝুলন্ত লাশ। এদিকে বিষয়টি হেল্প লাইন ৯৯৯ ফোন করে পুলিশকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে।

নিহতের বোন জামাই রাসেল মিয়া জানান, খুব ছোট বেলায় আমার শশুর শাশুড়ি মারা যান। ছোট থেকেই সজনীকে আমরা লালন পালন করছি। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন। যার কারনে স্কুলে ভর্তি করলেও পড়াশোনা করেনি। বাসায় থেকে আমাদের ছোট ছেলেকে দেখাশোনা করতো। প্রচন্ড রাগ ছিলো অল্পতেই রেগে যেতো। তবে কি কারনে আত্নহত্যা করেছে সেটা বুঝতে পারলাম না ।

কালিয়াকৈর থানার উপ- পরির্দশক রাফছান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ৯৯৯ হেল্প লাইনে খবর পেয়ে ঘটনাস্হল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!