সর্বশেষ :
Home / সারাদেশ / গাজীপুর-১ স্বতন্ত্র প্রার্থী রাসেলের নির্বাচনী প্রচারণা শুরু

গাজীপুর-১ স্বতন্ত্র প্রার্থী রাসেলের নির্বাচনী প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদকঃ
নির্বানী প্রতীক পাওয়ার দ্বিতীয় দিন মঙ্গলবার সকাল থেকে গাজীপুর-১ আসসের
স্বতন্ত্র প্রার্থী ও কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল
করিম রাসেল তার নির্বাচনী প্রচারণা সফিপুর পূর্বপাড়া এলাকা থেকে শুরু
করেছেন। এর আগে এ স্বতন্ত্র প্রার্থী রাসেল শতশত নেতাকর্মী নিয়ে ঢাকা-
টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার এলাকায় নিজের ট্রাক প্রতীকে ভোট চেয়ে
একটি শো ডাউন করেন। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন, গাজীপুর-১
আসনের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতী রেজাউল করিম রাসেল, পৌর আওয়ামী লীগের
সাবেক আহবায়ক ও মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব মিয়া, উপজেলা আওয়ামী লীগের
তোফায়েল আহমেদ দুলাল, হারুণ অর রশিদ, আজাদ কামাল স্বপন প্রমুখ।
দিনব্যাপি এ স্বতন্ত্র প্রার্থী রাসেল উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকা, সফিপুর
বাজার, সফিপুর পূর্বপাড়া এলাকায় গণসংযোগ করেন। এসময় এ প্রার্থীর
সাথে শত শত নেতাকর্মী ট্রাকে ভোট দেওয়ার জন্য সাধারণ ভোটারের কাছে ভোট
প্রার্থনা করেন।


সফিপুর পূর্বপাড়া এলাকার ভোটার আব্দুল লতিফ মিয়া, আইনুদ্দিন, জয়নাল
আবেদীন বলেন, তারুন্যের অহংকার শিক্ষিত পরিমার্জিত আগামী দিনের আওয়ামী
লীগের কান্ডারি স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেল এর প্রতীক ট্রাক মার্কায়
ভোট দিবেন গাজীপুর-১ আসনের সাধারণ ভোটারগণ। আগামী ৭ জানুয়ারী
বিজয়ের মালা এ প্রার্থীর গলায় উঠবে বলে আমরা প্রত্যাশা করছি।
গাজীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক রেজাউল করিম রাসেল বলেন,
প্রতীক পাওয়ার পর দ্বিতীয় দিন সকাল থেকে ট্রাক প্রতীকের নির্বাচনী প্রচারনা
শুরু করেছি। আমি প্রত্যাশা রাখি নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক
মন্ত্রী আকম মোজাম্মেল হক যদি ক্ষমতার অপব্যবহার না করে তাহলে এক লাখ ভোট
বেশি পেয়ে গাজীপুর-১ আসন দেশ নেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!