হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় কৈমারী ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
দিনের প্রথম প্রহরে জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে কৈমারী কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন কৈমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক।

পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ,
ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক, শ্রমিক সংগঠন।
পরে কৈমারী ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত আলোচনা সভা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সচিব রশিদুল ইসলাম, মহিলা সদস্য পিয়ারী বেগম, সদস্য আলমগীর হোসেন,প্রমথ চন্দ্র রায়,প্রমুখ।পরে আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
projonmo21.com Popular bangla online newsportal