সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

কালীগঞ্জে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.আজিজুর রহমান।

এই সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ উল আলম খান মাসুদ, কালীগঞ্জ থানার ওসি মো.মাহাতাবউদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো.মোস্তফা মিয়া প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!