দেলোয়ার হোসেন সিকদার।
কালিয়াকৈর ্ প্রতিনিধি।
গাজীপুরের কালিয়াকৈরের প্রাণকেন্দ্র লতিফপুরে অবস্থিত দারুসসুনাহ হাফেজি ও ক্বওমী মাদ্রাসার ২০২৩ এর বার্ষিক পরীক্ষার ফলাফল ১৬ ডিসেম্বর মাদ্রাসার হলরুমে প্রকাশ করা হয়েছে।
মাদ্রাসার দাতা সদস্য হাজী মোহাম্মদ হাসান আলীর সভাপতিত্বে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আলী, অত্র মাদ্রাসার সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, লতিফপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল হাসেম, অত্র এলাকার ব্যবসায়ী ও সমাজ সেবক মো: শাহজাহান, সমাজ সেবক অছিম উদ্দিন, ওয়ালটন কারখানার সিনিয়র অপারিটভ ডাইরেক্টর আল মামুন সহ শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ। মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ আলীর সঞ্চালনায় ও দারুসসুসুন্নাহ হেফজ মাদ্রাসার মুহতামিম ও কালিয়াকৈর মডেল মসজিদের ইমাম খতিব ও কলামিষ্ট হাফেজ মাওলানা আব্দুর রহিম নোমান। সার্বিক অনুষ্ঠান টি তদারকি করেন, অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব রাকিব হোসেন ও আল আমীন। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আগত মেহমানদের সম্মুখে শিক্ষার্থীরা কোরআন মজিদ তেলাওয়াত, গজল, মাসআলা সহ বিভিন্ন হাদিস থেকে বয়ান করে শুনান।অনুষ্ঠান শেষে আগত মেহমান ও অভিভাবকদের আপ্যায়ন করা হয় এবং সকল ক্লাস এ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্হান অধিকারীদের মাঝে পুরষ্কার বিতরণের মধ্য ফলাফল প্রকাশ অনুষ্ঠানের সভাপতি হাজী হাসান আলী অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।
projonmo21.com Popular bangla online newsportal