প্রতিনিধি,কালিয়াকৈর।
গাজীপুরের কালিয়াকৈরে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মাধ্যমে একাত্তরের বীর শহীদদের ও বীরাঙ্গনাদের শ্রদ্ধা ভরে স্মরণ করলো কালিয়াকৈরর সর্বস্তরের জনগণ
এ উপলক্ষে কালিয়াকৈর গোলাম নবী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। গতকাল সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি ও সহকারী কমিশনার ভূমি অনিন্দ্য গুহ সহ উপজেলা প্রশাসনের সর্বস্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।পরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে মহান বিজয় দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষ।উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, ভাইস চেয়ারম্যান সেলিম আযাদ,কালিয়াকৈর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান।উপস্থিত ছিলেন কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য গুহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়োদ নাসরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির প্রমূখ। মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণের পর কালিয়াকৈরে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের কম্বল বিতরণ করা হয়।
projonmo21.com Popular bangla online newsportal