নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ জোড়া পাম্প এলাকায় বৃহস্পতিবার(১৪
ডিসেম্বর) সকালে সাড়ে সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মদিনা এপারেলস্ এর সামনে
]
মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা ট্রাকের চাঁপায় রোজিনা বেগম(৬০)নামের বৃদ্ধা নিহত
হয়েছেন।নিহত ঐ বৃদ্ধা হলেন উপজেলার কালামপুর ভুলুয়া এলাকার সোবহান সিকদারের ছেলে ।সে ঐদিন
সকালে চান্দরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে সরকারী ওএমএসের চাউল নিতে এস সড়ক পারাপারের
সময় তিনি গাজীপুর গামী ট্রাক চাপায় নিহত হন ।তবে ঘাতক ট্রাকটিকে আটক করতে পারেনী পুলিশ
।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাওজোর কোনাবাড়ী হাইওয়ে পুলিশ ইনচার্জ শাহদত হোসেন জানান
সকালে ঐ নারী সড়ক পারাপারের সময় ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই ঐ বৃদ্ধা নিহত হয়। তবে ট্রাকটি
পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি । নিহতের লাশ উদ্ধার করে নিহতের স্বজনদের আবেদনের
পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।এ ঘটনায় আইনি
ব্যবস্থা প্রক্রিয়াদীন ।
projonmo21.com Popular bangla online newsportal