নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার এর মূল ফটকে গাঁজাসহ সোহেল রানা নামের এক কারারক্ষীকে আটক করা হয়েছে। তার কারারক্ষী নং- (১৪৩৩৫ )।
আটকৃত সোহেল রানা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় গোবিন্দপুর গ্রামের হিকমত আলীর ছেলে।

কারা সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭ টা সময় কারারক্ষী সোহেল রানা ডিউটিতে যাওয়ার সময় গেইটে কর্তব্যরত কারারক্ষী তার দেহ তল্লাশি করেন এবং মোজার ভিতর হতে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। কারা কর্তৃপক্ষ গাঁজার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে কারারক্ষী জানায় সে ভিতরে বন্দিদের দেওয়ার জন্য গাঁজা সঙ্গে নিয়ে কারাগারে প্রবেশ করতে চেয়েছিল। পরবর্তীতে কারা কর্তৃপক্ষ তার ব্যারাকে ট্রাংকের ভিতর থেকে আরো ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।
পরে বিষয়টি কারা কর্তৃপক্ষ কোনাবাড়ি থানা পুলিশকে অবগত করলে পুলিশ রাত দশটা সময় গাঁজা সহ থানায় তাকে নিয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার পুলিশ
পরিদর্শক (তদন্ত) মো.মহিউদ্দিন ফারুক জানান,
এঘটনায় ওই কারারক্ষীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal