মোঃশরিফ হোসেন চাঁদপুর প্রতিনিধিঃ
সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার’-প্রতিপাদ্যে সারা দেশের মতো চাঁদপুরের ফরিদগঞ্জে ৭৫ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।
রবিবার দুপুরে মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা চাঁদপুর জেলা শাখার আয়োজনে দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড থেকে শুরু করে র্যালি টি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাস স্ট্যান্ডে সমাপ্ত করা হয়।

আলোচনা সভায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সচিব ও চাঁদপুর জেলা সভাপতি মোহাম্মদ রাসেল খান এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় রাখেন,ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিল হোসেন, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ীর সভাপতি মোঃ ফারুকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম আরো অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার ফরিদগঞ্জ উপজেলার সভাপতি মোহাম্মদ ইব্রাহিম গাজী,সাধারণ সম্পাদক মোঃ কাজী কাওসার, নির্বাহী সভাপতি জাহিদ হোসেন, ক্রীড়া সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউল হক প্রমূখ সহ এ সময় সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
projonmo21.com Popular bangla online newsportal