নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহসড়কের পল্লীবিদুৎ বাজার এলাকায় রোববার(১০
ডিসেম্বর) ভোরে সাড়ে চারটার সড়ক র্দুঘটনায় দুই ব্যাক্তি নিহত হয়েছেন ।নিহতরা হলেন নোয়াখালী
জেলার সোনাইমুড়ি উপজেলার পাচঁ বাড়িয়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে আবু তাহের (৫৭) তিনি নৌবাহিনীর সাবেক ক্যাপটেন ও
লক্ষীপুর জেলার সদর থানার রুপাইচড়া কল্যানপুর গ্রামের মৃত আব্দুল হাই পাটোয়ারীর ছেলে ইব্রাহীম
হোসেন (৫২) ।তারা দুজনেই গাইবান্ধা থেকে ব্যবসায়ীক কাজ সেড়ে ডাকায় ফিরছিলেন ।দুজনেই
ঢাকা মিরপুর পল্লবী এলাকায় সপরিবাওে ভাড়া থাকেন ।
নিহতদের পরিবার ও হাইওয়ে পুলিশ সূত্র জানায় নিহতরা একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রা গ ২৯-
৫৩৭৮) করে গাইবান্ধা থেকে ব্যবসায়ীক কাজ সেড়ে ঢাকায় ফিরছিলেন পথিমধ্যে উপজেলার ঢাকা
টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদুৎ এলাকায় আসলে ঐ প্রাইভেট কার চালক নিয়ন্ত্রন হাড়িয়ে
মহাসড়কের ডিভাইডারের সাথে ধাক্কা খেলে মূহুর্তে প্রাইভেট কারের সামনের অংশ দুমরে মুছরে গেলে
ঘটনা¯’লেই দুজন নিহত হয় ।এ ঘটনার পরেই ঐ গাড়ির চালক অক্ষত অব¯’ায় ঘটনা¯’ল থেকে পালিয়ে যায় ।এ
ঘটনায় ঘাতক প্রাইভেটকার ও লাশ দুটি উদ্ধার করেছে নাওজোর কোনাবাড়ি হাইওয়ে পুলিশ ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাওজোর হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহাদাত হোসেন বলেন খবর পেয়ে
প্রাইভেট কার ও লাশ দুটি উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে ।তবে নিহতদের স্বজনদের আবেদনের
পরিপ্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের হস্তান্তর করার প্রক্রিয়া চলছে ।
projonmo21.com Popular bangla online newsportal