সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে ভোর রাতে উপজেলা  চেয়ারম্যানের বাসভবনে ককটেল বিস্ফোরণ 

কালিয়াকৈরে ভোর রাতে উপজেলা  চেয়ারম্যানের বাসভবনে ককটেল বিস্ফোরণ 

 

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদারের বাসভবনে বৃহস্পতিবার ভোরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এদিকে ঘটনাস্থলে আরেকটি ককটেল অবিস্ফোর অবস্থায় থাকায় ঐ ভবনটিতে আতঙ্কে বিরাজ করছে
  উপজেলার সফিপুর এলাকায় বৃহস্পতিবার ভোরে  চেয়ারম্যানের বাসভবনের তিনতলায় এ ককটেল বিস্ফোরণের ঘটায় তারা। এসময় ধোয়াই অন্ধকার হয়ে পড়ে ওই তিন তলা ভবনের ভেতর।
ভবনে নিরাপত্তা কর্মী আমিনুল ইসলাম জানান, ভোরে একটি মাইক্রোবাস নিয়ে এসে ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে পরপর কয়েকটি ককটেল  নিক্ষেপ করে। এ সময় বিকট শব্দ হয় এবং ধোয়ায় অন্ধকার হয়ে যায়।   ভেঙ্গে যায় ভবনের গ্লাস। প্রথমে মেইন গেইটে দুটি ককটেল ও ভবনের তিন তলায় একটি পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায়।
কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব কামাল উদ্দিন সিকদার বলেন , ভোরে  দুর্বৃত্তরা ভবনের তিনতলায় ককটেল নিক্ষেপ করে ককটেল
বিস্ফোরণ ঘটায় । এতে ভবনের কয়টি গ্লাস ভেঙ্গে যায় । এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশকে জানালেও দুপুর পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে আসেনি।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল আলম বলেন বিষয়টি আগে কেউ জানায়নি। এখন শোনার পর ঘটনাস্থলে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!