নিজস্ব প্রতিবেদক:
রংপুরের পীরগঞ্জ থানা পুলিশ বুধবা রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ দিঘির পাড় এলাকায় মালামাল উদ্ধার করতে এসে মামলার বাদি সহ তিন পুলিশ সদস্য হামলার শিকার হয়েছে।হামলার শিকার পুলিশ সদস্যরা হলেন পীরগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল,এস আই বজ্র গোপাল সাহা (৩৮)ও কনেস্টবল জাহিদ (৩০) ।৷ তারা রংপুরের পীরগঞ্জে থানায় কর্মরত আছেন। এসময় উপজেলার পল্লীবিদ্যুৎ দিঘির পাড় এলাকার মায়ের দোয়া জুয়েলার্স এর দোকান থেকে ৯০ ভরি রূপা ও ১৬ ভরি স্বর্ণ উদ্ধার করে পুলিশ।
রংপুরের এলাকায় একটি স্বর্ণের স্বর্ণের দোকানে স্বর্ণ লুটের ঘটনায় মালামাল উদ্ধার করতে আসেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার পল্লীবিদ্যুৎ দিঘির পাড় এলাকায় এসে ঘটনার সাথে জড়িত লিটন নামের একজনকে আটক করেন। পরে আটককৃত ব্যক্তির তথ্য মতে ওই এলাকার মায়ের দোয়া জুয়েলার্স থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে এসে দোকানের মালিক ও তার সাঙ্গপাঙ্গরা পুলিশের উপর হামলা করে। এসময় মামলার বাদি সহ তিন পুলিশ সদস্য আহত হয়। এসময় পুলিশের কাছে থাকা ২০ রাউন্ড গুলি লুট করে নেয় হামলা কারীরা। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজ তর উদ্ধার করে স্থানীয় সফিপুর মর্ডান হাসপাতালে ভর্তি করেন। উল্লেখ্য গত ১৯ নভেম্বর রংপুরের পীরগঞ্জ থানাধীন একটি স্বর্ণের দোকান থেকে মালামাল চুরির ঘটনা ঘটে।
কালিয়াকৈর
থানার ওসি আকবর আলী খান বলেন, এ ঘটনায় আট জনকে জিজ্ঞাসা করার জন্য আটক করা হয়েছে। টোটোয়া গুলি গুলো উদ্ধারের জন্য অভিযান চালানো হচ্ছে।
projonmo21.com Popular bangla online newsportal