নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় নুরুল ওয়্যার লিমিটেড নামক কারখানার বুধবার(৬
ডিসেম্বর) সকালে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে র্কমবিরতি রেখে আন্দোলন করেছে কারখানার
শ্রমকিরা ।এ ঘটনায় ১ দিনের ছুটি ঘোষনা করে কারখানা কতৃপক্ষ ।
কারখানার শ্রমিকরা ও পুলিশ সূত্র জানায় কয়েক দিন ধরে বিনা নোটিসে শ্রমিক ছাটায়,শ্রমিকদের
সাথে খারাপ আচরন ও বিনা টাকায় ওভার টাইমে কাজ করিয়ে নেয়ার অভিযোগে বুধবার সকাল ১০ টা
থেকে বিকাল সাড়ে তিনটা র্পযন্ত র্কম বিরতি রেখে শ্রমিকরা কারখানার মেইন গেইট বন্ধ রেখে
আন্দোলন করে ।এসময় শ্রমিকরা ঐ কারখানার নব যোগদান কারি প্রোডাকশন ম্যানেজার
আসাদুজ্জামানের অপসারনের দাবী জানান কারখানার আন্দোলনরত শ্রমিকরা ।এসময় শ্রমিকরা আরো
জানান প্রোডাকসন ম্যানেজার আসাদুজ্জামান শ্রমিকদের সাথে অনেক বাজে আচরন করেন ,অন্যথায়
শ্রমিক ছাটাই ও বিনা টাকায় ওভারটাইম করান ।প্রতিবাদ করলে শ্রমিকদেও অখত্য ভাষায় গালিগালাজ করার
অভিযোগ করেন শ্রমিকরা ।

কারখানার সুইং সেকশনের সালেহা বেগম নামের এক শ্রমিক জানান আমাদের ছুটির পরেও বিনা টাকা
অতিরিক্ত ওভার টাইম করায় ।না করতে চাইলে গালিগালাজ করে ।কিছু না বলেই কারখানা থেকে ছাটাই করে
দেয় ।আমরা ঐ ম্যানেজারের পদত্যাগ চাই ।
সুমন মিয়া ও আবুল কালাম আজাদ নামের শ্রমিকরা বলেন নতুন ম্যানেজার আমাদের সাথে অনেক খারাপ
আচরন করেন ।কথায় কথায় শ্রমিক ছাটাই করেন ।এবং কি র্কাড পাঞ্চ করিয়ে বিনা টাকায় ওভার টাইম
করায় ।আমরা ঐ হেড প্রোডাকসন ম্যানেজার কে কারখানা থেকে বের না করলে কাজ বন্ধ রেখে আন্দোলন করবো ।
এ ঘটনায় কারখানার জি এম জহিরুল ইসলাম বলেন কারখানার হেড ম্যানেজার আসাদুজ্জামান এর কারখানা
থেকে অপসারনের দাবি জানিয়ে শ্রমিকরা র্কমবিরতি রেখে আন্দোলন করে ।পরে কারখানা একদিনের
ছুটি ঘোষনা করে শ্রমিকদের বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে ।
projonmo21.com Popular bangla online newsportal