সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈর ভোর রাতে খড় বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

কালিয়াকৈর ভোর রাতে খড় বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক:

 

বিএনপি জামায়াতের ডাকা নবম বারের মতো অবরোধের প্রথম দিনে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের একদিনে পৃথক সময়ে মালবাহী ট্রাক ও যাত্রীবাহী গাড়িতে অগ্নি সংযোগের ঘটনার রেশ না কাটতেই ফের সোমবার ভোরে চারটার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সিভির সামনে দাঁড়িয়ে থাকা খড় বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।এ ঘটনায় কেউ আহত না হলেও পুরে গেছে ট্রাক বুঝাই খড়।পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে কাল ওকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার হাসান রায়হান চৌধুরী বলেন ভোরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুইটি ইউনিট এর আধা ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।তবে ট্রাকে থাকা খড় পুড়ে গেছে ট্রাকটি অক্ষত রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!