নিজস্ব প্রতিবেদক:
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দিন রোববার ভোর সোয়া পাঁচটার দিকে গাজীপুরের
কালিয়াকৈর উপজেলার গোয়ালবাতান এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে একটি রড বোঝাই মালবাহী
চলন্ত ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঐ ট্রাকের চালক সাইফুল ইসলাম(৪৫)
অগ্নিদগ্ধ হয়েছেন।আহত ঐ চালককে উদ্ধার করে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ
হাসপাতালের র্বান ইউনিটে ভর্তি করা হয়েছে ।আহত ঐ চালক হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার
সুলতান গজ্ঞ গ্রামের ইয়াদ আলীর ছেলে ।

জানা গেছে, সাইফুল ইসলাম চট্টগ্রাম থেকে রাজশাহীর উদ্দেশে রড বোঝাই ট্রাক নিয়ে যাচ্ছিলেন
পথিমধ্যে উপজেলার গোয়ালবাথান এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পৌঁছালে দুর্বৃত্তরা চলন্ত
ট্রাকটিতে অগ্নিসংযোগ করে দ্রুত ঘটনাস্থলে থেকে পালিয়ে যায়।খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার
সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। এ সময় চালকের শরীরে কিছু অংশ পুড়ে গেলে তাকে উদ্ধার
করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঐ ট্রাক
চালক কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।অপরদিকে ট্রাকটিকে উদ্ধার পুলিশ
থানায় এনেছেন এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার কোনো গণপরিবহন চলতে দেখা যায়নি।
এ ঘটনায় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে
ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে দুর্বৃত্ত কাউকে আটক করা যায়নি। এদিকে
নাশকতা ঠেকাতে কালিয়াকৈরের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal