হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা নীলফামারী প্রতিনিধি
নীলফামারী-৩ জলঢাকা আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফার স্ত্রী মার্জিয়া সুলতানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদেন । এ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির রানা মোহাম্মদ সোহেল।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী -৩ জলঢাকা আসনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফাকে।
বৃহস্পতিবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলামের কাছে গোলাম মোস্তফা মনোনয়নপত্র দাখিল করেন বলে নিজেই জানিয়েছেন।
একইদিন সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে ও জমাদেন তার স্ত্রী মার্জিয়া সুলতানা।
মার্জিয়া বাংলাদেশ আওয়ামী যুবলীগ নীলফামারী জেলা শাখার সহসভাপতি। স্ত্রী মার্জিয়া সুলতানার মনোনয়ন সংগ্রহের বিষয়ে জানতে চাইলে গোলাম মোস্তফা বলেন, “ডামি প্রার্থী হিসেবে আমার স্ত্রীসহ আরও কয়েকজন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন। এদিকে নীলফামারী-৩ আসনে গোলাম মোস্তফার বিপরীতে মনোয়ন সংগ্রহ করেছেন- জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ শামীম, আওয়ামী যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, বঙ্গবন্ধু পরিষদ নীলফামারী জেলা শাখার সদস্যসচিব মো. রোকনুজ্জামান জুয়েল ও জলঢাকা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হুকুম আলী।
projonmo21.com Popular bangla online newsportal