সর্বশেষ :
Home / সারাদেশ / ফরিদপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন এমপি লাবু চৌধুরী

ফরিদপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন এমপি লাবু চৌধুরী

 

সাইফুল ইসলাম, সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হকের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। মনোনয়নপত্র দাখিলের উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মীরা নৌকার পক্ষে স্লোগান দিতে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, প্রবিণ আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল ইসলাম খান সোহাগ, সাংগঠনিক খন্দকার রেজাউর রহমান চয়ন, উপজেলা কৃষকলীগের সভাপতি মো. সেলিম মোল্যা, ইউপি চেয়ারম্যান খারুজ্জামান বাবু, হাবিবুর রহমান লাবলু, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমুখ।

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!