প্রতিনিধি, গাজীপুর
মেডিকেল কলেজের পরীক্ষাব্যবস্থায় নতুন করে প্রণীত ‘সিজিপিএ’ পদ্ধতি বাতিল করে পুরোনো ‘ক্যারি অন’ পদ্ধতি বহালের দাবিতে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের
০৯ ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া এমবিবিএস ২০২১-২০২২ ব্যাচের শিক্ষার্থীরা বলছেন, বিএমডিসির এই নতুন পদ্ধতি প্রচলনের কারণে চিকিৎসকদের মধ্যে বিভেদ সৃষ্টি হবে। তাঁরা জানান, মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আগের পদ্ধতিতে যেকোনো বর্ষে কোনো বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বর্ষে একই ব্যাচে পড়ার সুযোগ পেতেন। পরের বছর ওই বিষয়ে পরীক্ষা দিতে পারতেন। তবে নতুন গ্রেডিং পদ্ধতিতে সে সুযোগ রাখা হয়নি। সেই সঙ্গে এ, বি ও সি গ্রেড করে চিকিৎসকদের মধ্যে বৈষম্য সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা। সাদেকুল বাশার নামের এক শিক্ষার্থী বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষে বিএমডিসি ‘ক্যারি অন’ পদ্ধতি বাতিল করে ‘সিজিপিএ’ পদ্ধতি চালু করেছে। এতে মেডিকেলের শিক্ষার্থীদের ফলাফল বিভিন্ন গ্রেডে ভাগ করা হবে। এ ছাড়া কোনো বর্ষে একটি বিষয়ে অকৃতকার্য হলে অন্য বর্ষে উন্নীত হওয়ার সুযোগ থাকবে না। এ জন্য শিক্ষার্থীদের বৈষম্য ও হয়রানি দূর করতে সিজিপিএ বাতিল করে কর ক্যারি অন পদ্ধতি পুনরায় চালুর দাবি জানান তিনি।

ফাতিহা জাকি সপ্তর্ষি বলেন, সিজিপিএ পদ্ধতির মাধ্যমে ফলাফল হলে তাদের মধ্যে বৈষম্য তৈরি হবে। যা পরবর্তীতে তাদের কর্মজীবনে প্রভাবিত করবে। এজন্য শুধু গাজীপুর নয় সারাদেশের সব সরকারি-বেসরকারি মেডিকেলের প্রথম বর্ষের শিক্ষার্থীরাই এ আন্দোলনে শরিক হয়েছেন। সিজিপিএ পদ্ধতি বাতিল করে ক্যারি অন পদ্ধতি বহাল না করা পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি চলবে। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান- বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
সমাবেশে মেডিকেল কলেজ শিক্ষার্থী নাদিয়া ও অনিমা সহ আরও অনেকেই তাদের এক দফা দাবিতে বক্তব্য রাখেন।প্রসঙ্গত, সিজিপিএ হচ্ছে- Cumulative Grade Point Average অর্থাৎ সর্বমোট গ্রেড পয়েন্ট গড়। কোর্সে প্রতি বছর একজন শিক্ষার্থী যে নম্বর অর্জন করবেন সেটার গড়কে বলা হয় সিজিপিএ। আর চার বছরের মোট ফলাফলের গড়কেই বলা হয় সিজিপিএ। প্রতি ইয়ারে সাবজেক্ট ভিত্তিক ক্রেডিট নামক একটা বিষয় থাকে। তবে এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রকম অথবা ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট তারতম্য হতে পারে বলে। তাই এই পদ্ধতি বাতিল চান শিক্ষার্থীরা।
projonmo21.com Popular bangla online newsportal