সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে করাত কলে ভ্রাম্মান আদালতের অভিযান

কালিয়াকৈরে করাত কলে ভ্রাম্মান আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরদল এলাকায় দুইটি অবৈধ করাতকলকে আর্থিক জরিমানা করেছে
ভ্রাম্যমান আদালত । সোমবার দুপুরে উপজেলার বরদল এলাকায় ভাই ভাই স মিলস ও বলিয়াদি এলাকায় মায়ের
দোয়্য়াঁ; স মিলস কে ভ্রাম্যমান আদালত এ ।অভিযান পরিচালনা করেন।
এসময় ভ্রাম্যমান আদালতের অভিযানে উভয় স মিলস কে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা
জরিমানা করা হয় এবং করাত কলের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।
এছাড়াও কালিয়াকৈর ডিগ্রী কলেজের এক ছাত্রীকে ইভটিজিং করার দায়ে হৃদয় নামের এক বখাটেকে
পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট
তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপস্থিত ছিলেন কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম,
ফরেস্ট অফিসার মহিদুর রহমান জয়, কালিয়াকৈর থানার এস আই রকিবুল ইসলাম সহ প্রশাসনের
বিভিন্ন কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান অবৈধ করাত কলে
কোন কাগজ পএ না থাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়, এবং দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা
করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!