সর্বশেষ :
Home / সারাদেশ / ঠাকুরগাঁওয়ে ৩টি আসনে দলীয় মনোনয়ন পেলেন যারা

ঠাকুরগাঁওয়ে ৩টি আসনে দলীয় মনোনয়ন পেলেন যারা

 

জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

 

রবিবার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করে দলটি।

 

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন, ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর) আসনে সাবেক পানিসম্পদ মন্ত্রী ও বর্তমান এমপি রমেশ চন্দ্র সেন,ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী ও হরিপুর এবং রানীশংকৈল উপজেলার ধর্মগড়, কাশিপুর ইউনিয়ন) আসনে বর্তমান এমপি দবিরুল ইসলামের বড় ছেলে ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন,ঠাকুরগাঁও-৩ (রানীশংকৈল ও পীরগঞ্জ) আসনে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ ইমদাদুল হক।

 

এদিকে চূড়ান্ত প্রার্থীর নাম প্রকাশ হওয়ায় সন্ধ্যায় জেলার বিভিন্ন উপজেলায় প্রার্থীদের কর্মী সমর্থকরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!