সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে করতোয়া স্পিনিং কারখানায় আগুন

কালিয়াকৈরে করতোয়া স্পিনিং কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক:

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় করতোয়া নামের একটি স্পিনিং কারখানায় সোমবার ভোরে ৫ টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । দুই ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, উপজেলার সফিপুর পশ্চিম পাড়া এলাকায় করতোয়া স্পিনিং নামের একটি সুতা তৈরি কারখানা রয়েছে। ওই কারখানার ব্লু রুমের যন্ত্র থেকে সোমবার ভোর ৫টার দিকে আগুনের স্ফিলিঙ্গ উঠে সুতার মধ্যে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ব্লু রুমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গঠনস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুই ঘন্টার চেষ্টায় সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ওই রুমে থাকা বেশ কিছু তুলার ভান্ডেল, মেশিন পুড়ে গেছে।

 

কারখানার পরিচালক (অপারেশন) আনোয়ার হোসেন জানান, আগুনে ব্লু রুমে থাকা মূল্যবান যন্ত্রাংশ, তুলা সহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি।

 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, অল্প সময়ের মধ্যেই কারখানার আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষদের পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে ব্লু রুমের মেশিনের স্ফিলিঙ্গ থেকে আগুন লেগে থাকতে পারে। অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনাও ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!