সর্বশেষ :
Home / সারাদেশ / বঙ্গবন্ধুকন্য আলেম-ওলামাদের জন্য ব্যাপক উন্নয়ন করেছে- এ্যাড. জামাল মিয়া

বঙ্গবন্ধুকন্য আলেম-ওলামাদের জন্য ব্যাপক উন্নয়ন করেছে- এ্যাড. জামাল মিয়া

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের আওয়ামী লীগ মনোনয়নপ্রত্যাশী নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মো. জামাল হোসেন মিয়া বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমেল-ওলামাদের জন্য ব্যাপক উন্নয়ন করেছেন। কওমী মাদরাসাকে স্বীকৃতি দিয়েছেন। সারাদেশে ৫৬০ মডেল মসজিদ নির্মাণ করেছেন। এসব মডেল মসজিদে একজন ইমাম ও একজন মোয়াজ্জেম সরকারিভাবে নিয়োগ দিয়েছেন।

আজ শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় নগরকান্দা উপজেলা সদরে অবস্থিত কাসিমুল উলুম ইসলামািয়া মাদরাসার মোহতামিম মুফতি আব্দুল গফ্ফারসহ আলেম-ওলামাদের সাথে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ইসলামের জন্য অনেক কাজ করেছে। আগামীতে আবার ক্ষমতায় আসলে ইসলামের জন্য আওয়ামী লীগ নিবেদিত প্রাণ হয়ে কাজ করবে।

জামাল মিয়া আরো বলেন, সালথা-নগরকান্দার আলেম-ওলামাদের সাথে আজ সাক্ষাত করেছি। আগামী নির্বাচনে তারা আমাকে ভোট দিবেন বলে ওয়াদা দিয়েছেন। আমি নির্বাচিত হলে আলেম-ওলামা ও নগরকান্দা-সালথার ভাগ্যহারা প্রিয় জনগনের সাথে থাকবো-ইনশাল্লাহ।

 

তার সাথে উপস্থিত ছিলেন, তালমা ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, নগরকান্দা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, নগরকান্দা শ্রমিকলীগের সভাপতি ও সাবেক কমিশনার মো. লিয়াকত হোসেন প্রমূখ।

 

পরে সালথায় আওয়ামী লীগের একটি অফিস উদ্বোধন করেন জামাল হোসেন মিয়া।

 

এ সময়ে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন মিয়া, চৌধুরী সাব্বির আলী, আটঘর ইউপি সদস্য আক্কাস মাতুব্বর সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!