নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর রাখালীয়াচালা এলাকায়’ দি মেরিটিয়াস ফাউন্ডেশনের
উদ্যোগে শুক্রবার শিক্ষার্থীদের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফুলকুঁড়ি
কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণির দুই শতাধিক
শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।

সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত এ
মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম তুষারী পরীক্ষার
কেন্দ্র পরির্দশন করেন। এ মেধা যাচাই বৃত্তি পরীক্ষায়, ফাউন্ডেশনের সচিব বাবুল
হোসেন, হল সুপার বদরুল হক, সহ হল সুপার রাসেল হাওলাদার প্রমুখ দায়িত্ব পালন
করেন।এত শিক্ষার্থীর মা বাবা পরীক্ষার কেন্দ্রের সামনে ভীড় করেন।
projonmo21.com Popular bangla online newsportal