সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালীগঞ্জে ২৩শ প্রান্তিক কৃষক পেলো কৃষি প্রণোদনা

কালীগঞ্জে ২৩শ প্রান্তিক কৃষক পেলো কৃষি প্রণোদনা

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় ২৩শ ক্ষুদ্র-প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

২০২৩-২০২৪ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের উফশী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বৃহস্পতিবার সকালে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়।

কালীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্ত কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষি প্রণোদনা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.ইউসুফ হাবিব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আখতারুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হাছান আলী, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

জানা গেছে, ২ হাজার ৩০০ জন ক্ষুদ্র-প্রান্তিক কৃষক প্রতি জনকে ৫ কেজি করে ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;