সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে প্রেমঘটিত কারণে যুবতীর আত্মহত্যা

কালিয়াকৈরে প্রেমঘটিত কারণে যুবতীর আত্মহত্যা

দেলোয়ার হোসেন সিকদার, কালিয়াকৈর প্রতিনিধি:

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চান্দাবহ গ্রামে শ্রাবনী(১৯) নামে এক পোশাক কারখানার শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার বিবরনে জানা গেছে, শ্রাবনী চন্দাবহ গ্রামের সনাতন ধর্মাবলম্বী সুরেশের মেয়ে। গত ১৫ দিন আগে একই এলাকার মোকসেদ আলীর ছেলে রাজনের(২৫)সাথে প্রেমের কারণে তারা উভয়ই পালিয়ে যায়।পরে পরিবারের লোকজন তাদের খুঁজে বের করে বাড়ি নিয়ে আসেন।গতকাল বিকেলে এ নিয়ে এলাকায় শালিশ বৈঠক হবার কথা ছিল।শ্রাবণী সনাতন ধর্মের হওয়ায় তার পরিবার মুসলমান ছেলের সাথে প্রেমের বিষয়টি মেনে নিতে পারছিলেন না। এ নিয়ে শ্রাবনীর পরিবার শ্রাবনীকে বকাঝকা করেন ।

গতকাল বেলা বারোটার দিকে শ্রাবনীর মা গোসল করতে গেলে এ সময় বাড়িতে কেউ না থাকায় শ্রাবনী গলায় ওড়না পেঁচিয়ে ঘরের ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন। গোসল শেষে শ্রাবনীর মা ঘরে এসে দেখেন শ্রাবনী ফ্যানের সাথে ঝুলছে। খবর পেয়ে কালিয়াকৈর থানার ওসি তদন্ত মোহাম্মদ সাব্বির রহমান ঘটনাস্থলে যান। ওসি তদন্ত বলেন, শ্রাবন্তির পরিবার কোন অভিযোগ না করায় শ্রাবনীর লাশ পরিবারের জিম্মায় রেখে আসা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;