সর্বশেষ :
;
Home / সারাদেশ / জলঢাকায় বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই আহত

জলঢাকায় বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই আহত

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

 

জলঢাকা নীলফামারী প্রতিনিধি

 

নীলফামারীর জলঢাকায় জমি সংক্রান্ত বিরোধের কারনে বড় ভাইয়ের শটগানের গুলিতে ছোট ভাই আহত হয়েছেন। শুক্রবার (১৭ নভেম্বর) উপজেলার কৈমারী ইউনিয়নের কৈমারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সিরাজুল হক বসুনিয়া (৬০) কৈমারী বাজার গ্রামের বাসিন্দা। তিনি কৈমারী ইউনিয়ন আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক। তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

স্থানীয় বাসিন্দারা জানান, বড় ভাই সাইদুল ইসলাম বসুনিয়া (৬৫),র সাথে ছোট ভাই সিরাজুল ইসলামের জমিজমা নিয়ে বেশকিছু দিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে বড় ভাই সাইদুল ইসলাম তার বৈধ রেজিঃ কৃত শটগান দিয়ে ছোট ভাই সিরাজুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলি সিরাজুলের বুকের পাশে লাগে।

 

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

জলঢাকা থানার ওসি মো. মুক্তারুল আলম বলেন, ‘বেশ কয়েক দিন ধরে জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে আজ ঘটনাটি ঘটে। ঘটনার পর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে সুস্থ আছেন বলে জানতে পেরেছি। পরিবার থেকে এখনো কেউ মামলা করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;