নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মটরসাইকেল সড়ক দুর্ঘটনায় নিহত দুই জন
নিহতরা হলেন
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরদুকাকান্দি গ্রামের শরীফ হোসেন এর ছেলে জোবায়ের আহমেদ (১৫)।সে উপজেলার সফিপুর টাঙ্গাইল শাহীন ক্যাডেট স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। অপরজন হলেন মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার গোয়ালতলা গ্রামের মাসুদ রানার ছেলে নিরব হোসেন (১৮) সে মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্র। নিহত দুজনেই তাদের পরিবারের সাথে উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় ভাড়া থাকতেন।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করেছে নাজর হাইওয়ে পুলিশ
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুরে ১টার দিকে মোটরসাইকেল যুগে চন্দ্রা থেকে সফিপুর আসছিলেন ওই দুইজন ঢাকা-টেঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ বাজার এলাকায় আসলে সিমেন্ট মিক্সচার বাহি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত এ ঘটনায় গাড়ির চালক কে আটক করেছে পুলিশ ।
আটককৃত চালক হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের মৃত রাজ্জাক
মিয়ার ছেলে সামিউল কবির (৩৪)
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়া দিন বলে জানান নাওজোর কোনাবাড়ি হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহাদাত হোসেন । তিনি আরো জানান ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে তবে নিহতদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর প্রক্রিয়াধীন ।
projonmo21.com Popular bangla online newsportal