নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর রূপনগর এলাকায় ইবনে সিনার পশ্চিম পাশে বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটার দিকে তাকওয়া পরিবহন নামের দাঁড়িয়ে থাকা খালি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাতে সাড়ে দশটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সামনে সারাদিনের কাজ শেষে তাকওয়া পরিবহনের ( গাজীপুর -জ ১১ -০১৫৪) একটি বাস মহাসড়কের পাশে রেখে বাড়িতে চলে যান ওই গাড়ির চালক রাসেল মিয়া । এদিকে ভোর সাড়ে তিনটার দিকে অজ্ঞাতনামা ৬ থেকে ৮ জন যুবক দাঁড়িয়ে থাকা ঐ বাসটিতে আগুন দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। এদিকে খবর পেয়ে কালিয়াকৈর থানার টহল পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুনে সম্পূর্ণ গাড়িটি পুড়ে যায়। তবে গাড়িটিতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি।

এ ঘটনায় মৌচাক ফাঁড়ি পুলিশের উপ পরিদর্শক সাইফুর রহমান মুন্সি জানান ভোর সাড়ে তিনটার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। স্থানীয়দের সহযোগিতায় গাড়ির আগুন নেভানো হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal