সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে জেলা যুবদলের সদস্য সচিব সহ গ্রেফতার ৪

কালিয়াকৈরে জেলা যুবদলের সদস্য সচিব সহ গ্রেফতার ৪

 

দেলোয়ার সিকদার

প্রতিনিধি কালিয়াকৈর

গাজীপুরের কালিয়াকৈরে বিএনপি ও সমমনা দলের অবরোধে গাড়ি ভাঙচুর ও গাড়িতে অগ্নি সংযোগসহ নাশকতার মামলায় জেলা যুবদলের সদস্য সচিব সহ গ্রেফতার হয়েছে চারজন।

এর মধ্যে গাজীপুর জেলা যুবদলের সদস্য সচিব এডভোকেট রফিকুল ইসলামকে ডিবি পুলিশ গাজীপুর কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করে কালিয়াকৈর থানায় সুপর্দ করেন। এবং বাকি তিনজনকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত বাকি তিনজন হলেন, কালিয়াকৈর পৌরসভার০৯ নং ওয়ার্ডের আবুল কালাম এর ছেলে বুলবুল আহমেদ,(২০) এ ছাড়াও আব্দুস সামাদের ছেলে মানিক(২৫) আলী আকবরের ছেলে শ্রাবণ(২৩) পরে তাদের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার দেখিয়ে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কালিয়াকৈর থানার ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেন পিপিএম বলেন, গ্রেফতারকৃত চারজনকে গাজীপুর জেল হাজতে প্রেরণ কর। হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!