সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য, বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মেজর (অব:) আতমা হালিম বলেছেন, জামায়াত-বিএনপি এদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়, নির্বাচন বানচাল করতে চায়। তারা দুর্নীতিবাজ তারেক রহমানের নির্দেশে দেশে নৈরাজ্য সৃষ্টি করে উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে যতদিন বাংলাদেশ রয়েছে, ততদিন তাদের এই স্বপ্ন পূরণ হবে না।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধায় সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া সার্বজনীন পূজা মন্দিরে বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মেজর (অব:) আতমা হালিম আরো বলেন, নির্বাচনকে সামনে রেখে জামায়াত-বিএনপি হরতাল অবরোধের নামে জনগণকে হয়রানি, জনগণের জান-মালের ক্ষতি, সরকারি স্থাপনা বা পুলিশ-প্রশাসনের গাড়িতে হামলা হামলা করছে, এসব হামলা করে নির্বাচন বন্ধ করা যাবে না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন হবে।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশে যে উন্নয়ন করেছে, তাতে জামায়াত-বিএনপির লোকেরা বুঝতে পেরেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প কোনো নেতৃত্ব এই দেশে নেই। তাই তারা আগুন-সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। তাতে কোন লাভ হবে না, আমরা এদেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে জামায়াত-বিএনপির আগুন সন্ত্রাস রুখে দিয়ে আগামী দিনে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে এই দেশের উন্নয়ন অগ্রযাত্রা বজায় রাখব।
মতবিনিময় সভায় বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনূস মোল্লার সভাপতিত্বে সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মোল্লা, বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাকু কাজী, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান মিলন মিয়া, যুবলীগ নেতা তাপস, রাসেল খান, ফুলবাড়িয়া সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি সঞ্জিত দাস, সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় সাহাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এরপরে মেজর (অব:) আতমা হালিম উপজেলার কয়েকটি মন্দির পরদর্শন করে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে কথা বলেন। এসময় তিনি আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃেন্দর খোজ খবর নেন। বর্তমান সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে সন্ধা থেকে রাত পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
projonmo21.com Popular bangla online newsportal