সর্বশেষ :
Home / লিড নিউজ / টঙ্গী পূর্ব থানার বিশেষ অভিযানে ২৬০ টি চোরাই মোবাইলসহ গ্রেফতার ৯

টঙ্গী পূর্ব থানার বিশেষ অভিযানে ২৬০ টি চোরাই মোবাইলসহ গ্রেফতার ৯

নিজস্ব প্রতিবেদক:

গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ কমিশনার, টঙ্গী জোনের নেতৃত্বে টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর বউ বাজারস্থ আব্বাস উদ্দিন মার্কেটে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিভিন্ন কোম্পানীর বিভিন্ন মডেলের মোট ২৬০ টি মোবাইল ফোন এবং নগদ ৩২,৪৫০/- (বত্রিশ হাজার চারশত পঞ্চাশ) টাকাসহ ১.মোঃ ওয়াসিম (৩৬), ২.মোঃ বিপ্লব (২৭), ৩. মোঃ রফিকুল ইসলাম (৫০), ৪.মোঃ মিজানুর রহমান (২৯), ৫.মোঃ সাদিকুল ইসলাম (৩৫), ৬. মোঃ শাহাবুদ্দিন (২৮), ৭. মোঃ নাঈমুল হক (২০), ৮. হাবিব (২০), ০৯.গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় দীর্ঘদিন যাবৎ মহসড়কে এবং বিভিন্ন গলির রাস্তায় ছিনতাইকৃত মোবাইল ও চোরদের নিকট হতে চোরাই মোবাইল নামমাত্র মূল্যে ক্রয় করে উচ্চ মূল্যে তা বিক্রয় করে আসছে।

উল্লেখ্য যে, আসামীদের দেয়া তথ্যমতে অপরাপর ছিনতাইকারী বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন জিএসপি পুলিশ কমিশনার। তিনি আরো জানান  সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!