কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৭টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। গতকাল শনিবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সাতটি কাজের ব্যয় ধরা হয়েছে সতের কোটি সত্তর লক্ষ সাত হাজার আটশত আশি টাকা।
অনুষ্ঠানে মেহের আফরোজ চুমকি এমপি বলেন, সারা উপজেলায় অকল্পনীয় উন্নয়ন হলেও শুধু কালীগঞ্জ পৌরসভায় কোনো উন্নয়ন হয়নি। যখন নৌকা মার্কার মেয়র নির্বাচিত হয়েছে সেই থেকে পৌরসভায় উন্নয়নের ছোঁয়া লাগতে থাকে। মেয়রকে দক্ষ হতে হয়। জনগণের জন্য কাজ করার ইচ্ছে থাকতে হয়। আমি চেষ্টা করে যাচ্ছি পিছিয়ে পড়া পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তর করতে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
তিনি আরোও বলেন, কোথাও বাদ নেই যেখানে সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি। অর্থনীতিভাবে দেশ এখন ভালো স্থানে রয়েছে। আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করে উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে হবে। জনপ্রতিনিধিদের মন মানসিকতা স্বচ্ছ করতে হবে। জনগণের পাশে থাকতে হবে। ইন্নশাল্লাহ আগামীতেও নৌকার মনোনয়ন নিয়ে এসে নির্বাচন করবো।

এই সময় বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ উল আলম খান মাসুদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, গাজীপুর জেলা পরিষদের সদস্য মো.দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক শফিউল কাদের নান্নু, পৌর প্যানেল মেয়র আমির মুন্সী, পৌর সহকারী প্রকৌশলী মুন্নর আহমেদ, কাউন্সিলর মো.বাদল হোসেন, মো.সাখাওয়াত হোসেন, আফসার হোসেন, আশরাফউজ্জামান, নুরে আলম শেখ, আব্দুল সালাম, মহিলা কাউন্সিলর কান্তা ভূইয়া, আমিরুন নেসা ও নারগিস বেগম প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal