নিজস্ব প্রতিবেদক:
মোহনা টেলিভিশনের ১৪ বছরে পদার্পণ করায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাকিসবাথান এলাকায় শনিবার সকালে কালিয়াকৈর প্রেসক্লাব মিলনায়তনে মোহনা টিভির ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
মোহনা টিভির উপজেলা প্রতিনিধি আলহাজ্ব হোসেনের সভাপতিত্বে ও কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার , প্রেসক্লাবের নির্বাহী সভাপতি সরকার আবদুল আলীম, কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) জোবায়ের আহমেদ, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও সমকালের প্রতিনিধি এম তুষারী, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি ডিএম সামান উদ্দিন সহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ ।
projonmo21.com Popular bangla online newsportal