নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাশ এলাকায় শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে
সড়ক পারাপারের সময় কিতাব আলী খান(৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন ।
নিহত ব্যক্তি হলেন উপজেলার ফুলবাড়িয়া জাথালিয়া গ্রামের মৃত সুরত আলীর ছেলে ।
স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ সূত্র জানায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের
কালিয়াকৈর বাইপাশ এলাকায় মহাসড়ক পারাপারের সময় চন্দ্রাগামী একটি অজ্ঞাত নামা পিকাপভ্যান
সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ঐ বৃদ্ধের মৃত্যু হয় ।এ ঘটনায় পিকাপভ্যানটিকে আটক করতে পারেনি
পুলিশ ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাওজোর কোনাবাড়ী হাইওয়ে থানার ইনচার্জ মো: শাহদাত হোসেন জানান
সন্ধ্যার দিকে সড়ক র্দূঘটনার খবর পেয়ে ঘটনা¯’ল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে ।তবে ঘাতক পিকাপ
ভ্যানটিকে আটক করা সম্ভব হয়নি ।নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই
তাদের কাছে হস্তান্তর করা হয়েছে ।
projonmo21.com Popular bangla online newsportal