কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে ৪৮ জন কৃষক-কৃষাণীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষদের মাঝে এ কৃষি উপকরণ বিতরণ করেছেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
প্রত্যেক কৃষক ১.৫ কেজি সরিষা বীজ, ৩০ কেজি ডিএপি সার, ৩০ কেজি এমওপি সার, ৪০ কেজি ইউরিয়া সার, ৩০ কেজি জিপসাম, ২ কেজি জিংক, ৭ কেজি ম্যাগনেশিয়াম, বালাইনাশক ও জৈব সার কৃষি উপকরণ পেয়েছেন।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.আজিজুর রহমান, উপজেলা পষিদের চেয়ারম্যান মো.মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের অর্থবিষয়ক সম্পাদক মো.শরীফ হোসেন খান কনক প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal