হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
নীলফামারী প্রতিনিধি
“”পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মান”’এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে পাট উৎপাদন কারী কৃষকদের নিয়ে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা নীলফামারীর কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার ৮ নভেম্বর’২৩ সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের সহযোগিতায়, উপজেলা পাট অধিদপ্তর কতৃর্ক আয়োজিত পাট উৎপাদনকারী কৃষকদের নিয়ে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় নীলফামারী জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তৈবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী, সভায় বক্তব্য রাখেন পাট অধিদপ্তর রংপুর অঞ্চলের সহকারী পরিচালক মোঃ সোলাযমান আলী, নীলফামারী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক ড,এস এম আবু বক্কর সাইফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মারেফাতুন জান্নাত মৌ,,উপজেলা উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম প্রমূখ।
উক্ত প্রশিক্ষন কর্মশালায় উপজেলার ৭৫ জন কৃষক কৃষানী অংশ গ্রহন করেন।
প্রশিক্ষন কর্মশালায় পাট চাষিদের উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বেশী দাম পাওয়া সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করে আহবান জানিযে বলেন পলিথিন ব্যাবহার পরিহার করে পাটের তৈরী পন্য ব্যাবহার করলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।
পরে কর্মকর্তাবৃন্দ কৃষকদেন বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
projonmo21.com Popular bangla online newsportal