দেলোয়ার সিকদার।
কালিয়াকৈর,প্রতিনিধি,
বিএনপি’র অবরোধ কর্মসূচির তৃতীয় ধাপে ৪৮ ঘন্টা হরতাল-অবরোধের প্রথম দিন গত কাল বুধবার গাজীপুরের কালিয়াকৈরে বিএনপি’র মিছিল থেকে আট নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার বোর্ডঘর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বিএনপি’র নেতাদের মধ্যে রয়েছেন,কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, চাপাইর ইউনিয়ন বিএনপি’র সভাপতি দেওয়ান গোলাম রব্বানী, মোসলেম উদ্দিন, মোখলেস মৃধা ওরফে লিটন, জালাল উদ্দিন, মোহাম্মদ খোকন, রনি আহমেদ ও খোকন হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপি গত বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় একত্রিত হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে অবরোধের সমর্থনে মিছিল বের করে। এ সময় তাদের ধাওয়া করে ৮ জন কে আটক করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, নাশকতার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির ৮জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। পরে গ্রেপ্তারকৃতদের গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
projonmo21.com Popular bangla online newsportal