নিজস্ব প্রতিবেদক:
শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানী শনিবার রাত ৮টার দিকে কাশিমপুর কারাগার-২ থেকে জামিনে কারা মুক্তি পেয়েছেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার আমিরুল ইসলাম জানান, জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছানোর পর তা যাচাই বাছাই শেষে রাত ৮টার দিকে রফিকুল ইসলাম মাদানীকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। ডিজিটাল নিরাপত্তা আইনে, বিস্ফোরক দ্রব্য আইনে ও সন্ত্রাস বিরোধী আইনের একাধিক মামলায় তিনি কারাগারে বন্দি ছিলেন। তার কারাগারে তার হাজতি নং-১৩৩৫-২১।
শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানি (২৮), নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা এলাকার মৃত শাহাব উদ্দিন সাহেব আলীর ছেলে।
projonmo21.com Popular bangla online newsportal