সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপিত

কালীগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপিত

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের নিয়ে উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। এরপর জাতীয় সংঙ্গীত বাজিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

“সমবায়ে গড়ছি দেশ’ স্মার্ট হবে বাংলাদেশ” এই ¯েøাগানকে সামনে রেখে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় মহিলা সংস্থার উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল আলম খান, উপজেলা সমবায় অফিসার মো.আতাউর রহমান, মঠবাড়ি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সাধারন সম্পাদক মো.আরিফ মিয়া, রংধনু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান কাজী হারুন অর রশিদ টিপু, নাগরী খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারি টুটুল পিটার রড্রিকস, বাঙ্গাল হাওলা আশার আলো বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যান আবুল হাসেম শেখ, পুনসহি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি ফাতেমা আক্তার, তুমলিয়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের রিংকু গমেজ, সমবায়ী আশরাফী সোহেল খান, নিপা কোড়াইরা, বিপ্লব বিশ্বাস প্রমুখ।

এরপর ৫টি শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস প্রদান করা হয়। শ্রেষ্ঠ সমবায় সমিতি মঠবাড়ি খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, মঠবাড়ি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিমিটেড, ভাসানিয়া আশার আলো ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, রংধনু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ও চুয়ারিখোলা নবজাগরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড।

তিনজন শ্রেষ্ঠ সমবায়ীদের সম্মাননা প্রদান করা হয়। শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে মো.আরিফ মিয়া, মিষ্টার টুটুল পিটার রড্রিকস ও আফসার হোসেনকে সম্মাননা ক্রেস প্রদান করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!