সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে জাতীয় যুব দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে জাতীয় যুব দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রশিক্ষণ সনদপত্র ও উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ‘ স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা আহমেদের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.আজিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ জহির উদ্দিন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল-আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, যুব উদ্যোক্তা নুসরাত কবির ও রানা মিয়া প্রমুখ।

পরে হাঁস মুরগী পালন বিষয়ক প্রশিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়। এরপর গবাদি পশু পালন, মৎস্য চাষ ও হাঁস মুরগী পালন ৮ জন উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন অঙ্কের ৪ লাখ ৪০ হাজার টাকা মঞ্জুরকৃত ঋণ বিতরণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!