সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় বিনা মূল্যে সার বীজ বিতরন

জলঢাকায় বিনা মূল্যে সার বীজ বিতরন

 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

জলঢাকা নীলফামারী প্রতিনিধি

 

নীলফামারীর জলঢাকা বিনা মূল্যে সার বীজ বিতরণ করেন কৃষি বিভাগ।

মঙ্গলবার ৩১ অক্টোবর উপজেলা কৃষি বিভাগ থেকে কৃষি খাতে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে গম, সরিষা, ভুট্টা, সয়াবিন, মুগ ডাল, শীতকালীন পেয়াজ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার বীজ বিতরণ করা হয়।

এ উপলক্ষে কৃষি অফিস হল রুমে আয়োজীত বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সুমন আহমেদ, উপজেলা প:প: কর্মকর্তা রেজায়ানুল কবীর সজীব, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম,কৃষি সম্প্রসারণ অফিসার আহসান হাবীব,ইউপি চেয়ারম্যান সাদেকুল সিদ্দিকী, নুরুজ্জামান জামান, সাইফুল ইসলাম মুকুল, জাহেদ আলী, সোহরাব হোসেন তুহিন, মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার প্রতিভা বর্মণ প্রমুখ।

উল্লেখ যে এবার উপজেলার ৪ হাজার ৩শত ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বিভিন্ন বীজ এবং ১০ কেজি পটাস ও ১০ কেজি ফাসফেট সার দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!