সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেছেন বিএনপি-জামায়াত অপশক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তাদের সেই স্বপ্ন কোনো দিনও বাস্তবায়ন করতে দেওয়া হবে না।
বিএনপি-জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকালে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ নগরকান্দা উপজেলা কার্যালয় থেকে শুরু করে পৌর বাজার হয়ে নগরকান্দা উপজেলা চত্ত্বর প্রদক্ষিন করে ফের আওয়ামী লীগ কার্যালয়ে এসে মিছিলটি শেষ হয়।
এ সময় অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন, বিএনপি-জামায়াতকে কোনভাবে সড়কে নেমে বিশৃঙ্খলা, মানুষ হত্যা এবং জ্বালাও পোড়াও আন্দোলন করতে দেওয়া হবে না। যখনই দেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তখনই রাজাকার-আলবদর ও পাকিস্তানি সমর্থক গোষ্ঠী দেশকে গভীর ষড়যন্ত্রে ফেলানোর অপপ্রচেষ্টা চালায়। এখন থেকে জামায়াত-বিএনপিকে আর কোন ছাড় না দিয়ে তাদের রাজপথে দাঁত ভাঙ্গা জবাব দিবেন বলে তিনি কঠোর হুশিয়ারী দেন।
এ সময় নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, উপজেলা যুবলীগের সদস্য ফরিদ মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর আল-আমিন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরানসহ উপজেলা আওয়ামী সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
projonmo21.com Popular bangla online newsportal