সর্বশেষ :
Home / সারাদেশ / সপ্তম দিনে শ্রমিক আন্দোলন কাশিমপুরে গার্মেন্টসে আগুন

সপ্তম দিনে শ্রমিক আন্দোলন কাশিমপুরে গার্মেন্টসে আগুন

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর মহানগর এর কোনাবাড়ী থানার হরিণাচালা এলাকায় সোমবার সন্ধ্যায় বিক্ষপ্ত শ্রমিকরাঅনন্ত গার্মেন্টস সে আগুন দিয়েছে। এর আগে কোনাবাড়ি অঞ্চলে ঢাকা- ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে ২৩ হাজার টাকা বেতনের দাবিতে দুপুরের পর থেকে সড়ক অবরোধ করে। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এসময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষপ করে ও লাঠিচার্জ করে মহাসড়ক থেকে বিক্ষুব্দ শ্রমিকদের সরিয়ে দেন।

পরে উত্তেজিত শ্রমিকরা অনন্ত গার্মেন্টসের ভিতরে গিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় শ্রমিকরা গার্মেন্টস এর জিনিসপত্র ভাঙচুর করে।

খবর পেয়ে ও কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনান্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

এ পোশাক কারখানার ম্যানেজার মনির হোসেন বলেন,কোন কিছু বুঝে উঠার আগেই বহিরাগত লোক গেইট ভেঙ্গে ভিতরে ঢুকে তান্ডব চালায়। পরে জিনিসপত্রে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রনের চেষ্টা করছেন।

 

কোনাবাড়ী থানার ওসি একেএম আশরাফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আসার আগেই আন্দোলনকারী শ্রমিকরা চলে গেছে। আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!