নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ ভাঙ্গা মসজিদ এলাকায় রবিবার সকালে বায়োজিদ হোসেনের টিনসেল বাড়ির ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৪ টি কক্ষ পুরে ছাই হয়ে গেছে।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় রবিবার সকালে দশটার দিকে ঐ বাড়ির উজ্জ্বল হোসেন নামের ভাড়াটিয়া কক্ষ থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে পরে মূহুর্তে বাড়ির অন্যান্য কক্ষে আগুনের লেলিয়ান শিখা মুহূর্তে ছড়িয়ে গেলে পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের দের ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ইনচার্জ ইস্তেখার হোসেন রায়হান চৌধুরী।তিনি আরো বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত করতে পারে ।তবে ক্ষতিগ্রস্ত পরিবারদের দাবি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকা। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি ।এ ঘটনায় ঐ বাড়ির ভাড়াটিয়া আনিসুর রহমান বলেন সকালে আমরা কাজে চলে যাই পরে দশটার দিকে জানতে পারি বাসায় আগুন লাগছে বাসায় এসে দেখি আমাদের সব শেষ হয়ে গেছে আমরা এখন নিঃস্ব হয়ে গেছি।আরেক ভাড়াটিয়া লিলি বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন এখন আমাদের পক্ষে থাকা প্রায় তিন লাখ টাকা মালামাল পুড়ে গেছে নগদ অর্থ ছিল ৫০ হাজার টাকা কথাগুলো বলতে বলতে বারবার কান্নায় ভেঙ্গে পড়েছিলেন
projonmo21.com Popular bangla online newsportal