সালথা (ফরিদপুর) প্রতিনিধি: যদি করি রক্ত দান, আল্লাহ চাইলে বেচে যাবে একটি প্রাণ এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় উপজেলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য সেবার উদ্বোধন করা হয়েছে।
সালথা ব্লাড ডোনার্স ক্লাবের আয়োজনে শনিবার বেলা ১০টার দিকে উপজেলার ইউসুফদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দিন ব্যাপী এই কাজের শুভ উদ্বোধন করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাছলিমা আকতার।
এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শেখ সাদিক, উপজেলা পাট কর্মকর্তা আব্দুল বারী, ইউসুফ দিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহআলম মিয়া, নুর মোহাম্মাদ তোতা মিয়া প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: গৌতম দাস।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, সালথা ব্লাড ডোনার্স ক্লাবের এডমিন প্যানেলের সদস্য মো: তাজুল ইসলাম, মো: আওলাদ হোসেন, মো: এনামুল ইসলাম, মো: রাজীব হোসেন, মো: শামীম উসমান, মো: মিরাজ হোসেন, মো: বাকের হোসাইন, মো: রাজীবুল ইসলাম রাজু, মো: রাজু আহমেদ, মো: মহসিন মিয়া, মো: হাসিবুল হাসান শান্ত, মো: সোহাগ ইসলাম, মো: আহসান হাবীব, মো: আকাশ ইসলাম ও মো: আশিকুর রহমান সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে ৩ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। মানব শরীরে রক্তের গুরুত্ব তুলে ধরে আগত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে রক্ত প্রদানে উৎসাহিত করা হয় এবং জরুরী রক্তের প্রয়োজনে ক্লাবের সদস্যদের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হয়।
projonmo21.com Popular bangla online newsportal