সর্বশেষ :
Home / সারাদেশ / শিবালয় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন-এস.এম জাহিদ 

শিবালয় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন-এস.এম জাহিদ 

 

জুয়েল রানা,মানিকগঞ্জ প্রতিনিধি:

 

সোমবার (২৩অক্টোবর) মানিকগঞ্জের শিবালয় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন- মানিকগঞ্জ-১ আসনের আ’লীগের মনােনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এস.এম জাহিদ।

 

এসময় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে প্রতিটি মন্দিরে নগদ অর্থ প্রদান করেন তিনি। তিনি এসময় বলেন বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল । উন্নয়ন ধারা ধরে রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কার ভোট দিয়ে শেখ হাসিনা কে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে। আমি আপনাদের দুঃখে-কষ্টে পাশে থাকতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন নৌকায় ভোট দিবেন।

 

এসময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন-ভিপি ফরহাদ শ্রম বিষয়ক সম্পাদক সম্পাদক মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ। চকমিরপুর ইউনিয়ন পরিষদের

চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম শফিক,ঘিওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল, দৌলতপুর উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান সুমন,সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা জাহানার আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান দৌলতপুর , দেলোয়ারা দোলন যুগ্ম-সাধারণ সম্পাদক দৌলতপুর মহিলা আওয়ামী লীগ, কামরুজ্জামান নাঈম বিশিষ্ট ব্যবসায়ী, রাকিবুজ্জামান রনি সাবেক সহ-সভাপতি মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ, রুবেল স্বেচ্ছাসেবক লীগ নেতা, মিজান খন্দকার আওয়ামী লীগ নেতা, আব্দুল মান্নান শিবালয় আওয়ামী লীগ নেতা , সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!