সর্বশেষ :
Home / সারাদেশ / সালথায় সরকারের উন্নয়ন তুলে ধরতে বিভিন্ন পূজামন্ডপে মেজর আতমা হালিম

সালথায় সরকারের উন্নয়ন তুলে ধরতে বিভিন্ন পূজামন্ডপে মেজর আতমা হালিম

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: আওয়ামী লীগের গত ১৫ বছরের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরে চলমান শারদীয় দুর্গোৎসবে ফরিদপুরের সালথায় বিভিন্ন পূজামন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ফরিদপুর-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য, বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত মেজর আতমা হালিম।

 

সোমবার (২৩ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত

সালথা উপজেলা কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দির থেকে শুরু করে সালথা উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপে যান তিনি।

 

এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেন ও বিভিন্ন পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন।

 

এছাড়া এ সময় বর্তমান সরকারের উন্নয়ন প্রচারের পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে আবারও শেখ হাসিনার সরকারকে বিজয়ী করতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি।

 

এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মোল্লা, ঢাকা মহানগর উত্তরের আওয়ামী লীগ নেতা হাজী শফিকুর রহমান মিলন, রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশারত হোসেন, বল্লভদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লুলু, তরুণ সমাজসেবক শাহরিয়ার ইমতিয়াজ হালিম হিমেল, বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক কাজী জাকির হোসেন (জাকু কাজী), রামকান্তপুর ইউনিয়ন পরিষদের সদস্য কবির হোসেন, সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সৈয়দ আলী, ভাওয়াল ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি লুৎফর রহমান, যুবলীগ নেতা  রাসেন খানসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পূজামন্ডপ পরিদর্শনকালে আতমা হালিম বলেন, দেশবিরোধী, খুনি, মৌলবাদী চক্র, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যেন ক্ষমতায় না আসতে পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ বাদে অন্য কেউ ক্ষমতা আসলে উন্নয়ন এবং দেশ ধ্বংস হয়ে যাবে।

 

তিনি আরো বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ২ আসনে কে নৌকা প্রতীক পাবেন তা আমার জানা নেই, যাকেই নৌকা প্রতীক দেওয়া হবে, আমরা সর্বাত্মকভাবে বিপুল ভোটের মাধ্যমে নৌকার প্রার্থীকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে ফরিদপুর ২ আসন উপহার দিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!