সর্বশেষ :
Home / সারাদেশ / নগরকান্দায় পূজা মন্ডপ পরিদর্শনে এমপি লাবু চৌধুরী

নগরকান্দায় পূজা মন্ডপ পরিদর্শনে এমপি লাবু চৌধুরী

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য কৃষি গবেষক শাহদাব আকবার লাবু চৌধুরী।

 

সোমবার (২৩ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শণ করেন তিনি।

 

এসময় নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সর্দার, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মো: মিরাজ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী মারুফ হোসেন বকুল, সাংগঠণিক সম্পাদক জাহিদুর রহমান সুইট, যুবলীগ নেতা আজাদ হোসেনসহ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা পূজা উদযাপন কমিটির নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

 

পূজা মন্ডপ পরিদর্শণকালে লাবু চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বলেই সব ধর্মের কল্যাণে কাজ করছে। যার যার ধর্ম, সেই সেই পালন করবে। এ দেশ মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ সব ধর্মের মানুষের। আওয়ামী লীগ সরকারে থাকলেই দেশে সম্প্রীতি বজায় থাকে। মনে রাখতে হবে আওয়ামী লীগ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিবেন বলে আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!