সর্বশেষ :
Home / সারাদেশ / সালথায় সরকারের উন্নয়ন তুলে ধরতে বিভিন্ন পূজামন্ডপে আব্দুস সোবহান

সালথায় সরকারের উন্নয়ন তুলে ধরতে বিভিন্ন পূজামন্ডপে আব্দুস সোবহান

 

 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: আওয়ামী লীগের গত ১৫ বছরের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরে চলমান শারদীয় দুর্গোৎসবে ফরিদপুরের সালথায় বিভিন্ন মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ফরিদপুর-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ফরিদপুর জেলা মৎস্যজীবিলীগের সভাপতি ও রিয়া-রাথিন গ্রুপের চেয়ারম্যান কাজী আব্দুস সোবহান।

 

রবিবার (২২ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার আটঘর ইউনিয়নের সলিয়া দূর্গা মন্দির, সাড়ুকদিয়া দূর্গা মন্দির, চাউলিয়া দূর্গা মন্দির, জয়কালী দূর্গা মন্দির, রামকান্তুপুর ইউনিয়নের সাহা পাড়া দূর্গা মন্দির, মাটিদাহ দূর্গা মন্দির, ভাওয়াল ইউনিয়নের সালথা পাড়া কেন্দ্রীয় দূর্গা মন্দিরে যান তিনি।

 

এ সময় বর্তমান সরকারের উন্নয়ন প্রচারের পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে আবারও শেখ হাসিনার সরকারকে বিজয়ী করতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি।

 

এছাড়া এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেন ও বিভিন্ন পূজা মন্ডপে সামর্থ অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করেন।

 

এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা মৎস্যজীবিলীগের সদস্য সচিব হৃদয় খান সুমন, নগরকান্দা উপজেলা মৎস্যজীবিলীগের যুগ্ন আহব্বয়ক আলী আকবর হোসেন, ফরিদপুর জেলা মৎস্যজীবিলীগের সহ- সভাপতি কাজী সুমন, সাংগঠনিক সম্পাদক কাজী রাজু আহম্মেদ, কার্যনির্বাহী সদস্য ফারুক হোসেন, ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ও নগরকান্দা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী তানভীর রহমান আনিচসহ নেতাকর্মী বৃন্দ।

 

পূজামন্ডপ পরিদর্শনকালে কাজী আব্দুস সোবহান বলেন, ধর্ম যার যার, উৎসব সবার।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা নিজেদের কে কখনও সংখ্যালঘু মনে করবেন না। আমরা আপনাদের পাশে আছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে সরকারে আনতে হবে। তাহলে দেশের এই চলমান উন্নয়ন অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!