হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা নীলফামারী প্রতিনিধি
আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা”২৩ শান্তি শৃঙ্খলার মাধ্যমে উৎসব পালনের
লক্ষে সচেতনতার জন্য নীলফামারীর জলঢাকারয় পৌরসভার ৯টি ওয়ার্ডের পুজা উদযাপন কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা করেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে জলঢাকা পৌরসভার উদ্দ্যোগে মেয়রের ব্যক্তিগত কার্যালয় প্রাঙ্গনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বর্তমান সরকারের নানা উন্নয়ন চিত্র তুলে ধরে মেয়র বলেন, বর্তমান ৭ সরকারের সময়ে দেশে যে, উন্নয়ন হয়েছে তা দৃশ্যমান। তাই আবারো বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই। এবারের শারদীয় দুর্গাৎসবে যেনো কোনো বিশৃঙ্খলা না ঘটে সেদিকে সকলকে সচেতন থাকার আহবান জানান তিনি।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জলঢাকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু মৃত্যুঞ্জয় রায়, পৌর কাউন্সিল আবুল বাশার মিন্ট, হাবিবুর রহমান মন্টু, আব্দুল মান্নান, আনোয়ার হোসেন, ফজলুল হক, রুহুল আমিন, শামছুন্নাাহার শাপলা আক্তার হাফিজুর রহমান ও আলম প্রমুখ।
এবারের শারদীয় দুর্গাপূজায় জলঢাকা পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৫ টি পুজা মণ্ডপে দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে।
projonmo21.com Popular bangla online newsportal